Showing posts with label আরাবল্লী থেকে আগ্রা - শ্রী পারাবত. Show all posts
Showing posts with label আরাবল্লী থেকে আগ্রা - শ্রী পারাবত. Show all posts

Monday, August 10, 2020

আরাবল্লী থেকে আগ্রা - শ্রী পারাবত Arabolli theke Agra - Sri paravot


চিতোর আক্রমণ করেছেন সম্রাট আকবর। বহুদিনের অবরোধের পর চিতোরের প্রতিরোধ ভেঙে গেলো। মহান মোগল সম্রাট চালালেন তার বাদশাহীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ। একের পর এক রাজপুতের মাথা কাটা গেলো। এমনই একজন অজিত সিং। চমৎকার যোদ্ধা হলেও অসুস্থতার কারণে রানার নির্দেশে যুদ্ধে যেতে পারেননি তিনি। নিজ ঘরেই মৃত্যু হয় তার, পুত্র জিত সিং এর চোখের সামনে।